ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

কুমিল্লায় মাক্স না পরায় ৪৪ জনকে অর্থদণ্ড

অনলাইন সংস্করণ
২৬ নভেম্বর ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
কুমিল্লায় মাক্স না পরায় ৪৪ জনকে অর্থদণ্ড
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের বিস্তার ঠেকাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মাক্স না পরায় এবং পরিবেশ দূষণ করার অপরাধে ৪৪ জনকে ৯টি মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গতকাল বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর, বেজুরা, দীর্ঘভ‚মি, চান্দলা ও উত্তর চান্দলা এলাকায় পৃথক ভাবে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রে ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। প্রশাসন সূত্রে জানা যায়, করোনার দ্বিতীয় ওয়েভ রোধে মাস্ক পরিধান নিশ্চিত করতে সরকারি নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা উপজেলার দুলালপুর, বেজুরা ও দীর্ঘভ‚মি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাক্স না পরায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬টি মামলায় ২৩ জনকে বিভিন্ন অংকে ৩ হাজার ৫শ টাকা অর্থদন্ড দেন তিনি। অপরদিকে একই সাথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপজেলা চান্দলা ও উত্তর চান্দলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাক্স না পরায় ভ্রাম্যমান আদালতে ২টি মামলায় ২০ জনকে বিভিন্ন অংকে ৩ হাজার ৪শ টাকা অর্থদন্ড দেন তিনি। এছাড়াও উত্তর চান্দলা গ্রামে আবাসিক এলাকায় পল্ট্রি মুরগির খামার করে পরিবেশ দূষণ করার অপরাধে মোহাব্বত আলী নামের এক খামারী মালিককে ১০ হাজার টাকা জরিমান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই। করোনার দ্বিতীয় ওয়েভ রোধে মাস্ক পরিধান নিশ্চিত করতে সরকারি নির্দেশনা মোতাবেক বুধবার দুপুরে উপজেলা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাক্স না পরায় এবং পরিবেশ দূষণ করার অপরাধে ৯টি মামলায় ৪৪ জনকে ১৬ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। করোনার দ্বিতীয় ওয়েভ রোধে এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন