ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

কুমিল্লায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই মেডিক্যাল সেন্টারকে জরিমানা ও সিলগালা

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২০, ৬:২০ পূর্বাহ্ণ ৪৮ বার পঠিত
কুমিল্লায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই মেডিক্যাল সেন্টারকে জরিমানা ও সিলগালা
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা নগরীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুটি মেডিকেল সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দীর্ঘদিন যাবৎ অনুমোদনহীন ভাবে কার্যক্রম পরিচালনা, অদক্ষ, কোন শিক্ষাগত যোগ্যতাহীন লোক দিয়ে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও ভূয়া ডাক্তারী রিপোর্ট প্রদানের অভিযোগে ঝাউতলায় আতিকা মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা এবং পুলিশ লাইনের সেবা ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড কনসালটেশন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্বাস্হ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় আতিকা মেডিকেল সেন্টারকে লাইসেন্স করার জন্য ১ মাস সময় দেওয়া হয় এবং সেবা ডায়াগনস্টিককে সাময়িক সিলগালা করা হয়। সোমবারে (২৩ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর, কুমিল্লা এস,এম,মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের কোঅর্ডিনেটর ডাঃহাসান মাহমুদ ও পুলিশ বিভাগের সদস্য।

আরও পড়ুন