ঢাকা ২২ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুমিল্লায় বিদেশগামীদের নমুনা সংগ্রহ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

অনলাইন সংস্করণ
১৩ জানুয়ারি ২০২১, ১০:২১ পূর্বাহ্ণ ৪২ বার পঠিত
কুমিল্লায় বিদেশগামীদের নমুনা সংগ্রহ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনাভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব অচল হয়ে গেছে। এ কারণে সরকারিভাবে কুমিল্লা সদর হাসপাতাল থেকে বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে সিভিল সার্জন স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তি সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়। সিভিল সার্জন বলেন, ‘ল্যাব বন্ধ বলে মেডিক্যাল থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। ল্যাব আবার চালু হয়েছে কিনা এই ব্যাপারে আমরা কোনও অফিসিয়াল চিঠি পাইনি। কুমিল্লা মেডিক্যালে পিসিআর ল্যাব বন্ধ থাকলে আমরা বিদেশগামীদের সময়মতো করোনার ফল দিতে পারি না। কুমিল্লায় ল্যাব বন্ধ থাকলে আমাদের পাশের জেলায় বা ঢাকার ল্যাবের ওপর নির্ভর করতে হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ল্যাব চালু হলে আবার কবে থেকে সরকারিভাবে সদর হাসপাতালে নমুনা সংগ্রহ করা শুরু হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে বেসরকারি পিসিআর ল্যাবগুলো চালু রয়েছে।’ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোস্তফা কালাম আজাদ বলেন, ‘সোমবার টেকনিক্যাল কারণে ল্যাব বন্ধ ছিল। তবে আজ মঙ্গলবার থেকে আবারও চালু রয়েছে। তবে কিছু নমুনা জমে আছে, সেগুলো পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছি। বুধবার সিভিল সার্জনকে চিঠি দেওয়া হবে।’ গত ১১ জানুয়ারি কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. মোস্তফা কামাল আজাদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সিভিল সার্জন কার্যালয়কে জানানো হয়, জীবাণুমুক্তকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কারণে ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ল্যাব চালু হলে অবহিত করা হবে। এই অবস্থায় প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন