ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুমিল্লায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

অনলাইন সংস্করণ
৮ আগস্ট ২০২০, ২:২৭ অপরাহ্ণ • ৭৪ বার পঠিত
কুমিল্লায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। শনিবার সকাল সাড়ে ৬টায় কুমিল্লা মহানগরীর রামঘটলা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সংরক্ষিত মহিলা এমপি ও কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবং সভা সঞ্চালনা করেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কোহিনূর বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন স্বপন। আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট জাহানারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা মায়া, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোসাঃ লাভলী আক্তার,কুমিল্লা জেলা পরিষদের সদস্য, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার বিউটি, বন ও পরিবেশ বিষযক সম্পাদক মীর হাজেরা হিরা, মহিলা আওয়ামীলীগ নেত্রী খন্দকার ফরিদা ইয়াছমিন, যুব মহিলা নেত্রী বিলকিস আক্তার ও আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ বাবু প্রমুখ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক মহিলা এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল।

আরও পড়ুন