ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলিকরে হত্যা

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২০, ৭:১১ অপরাহ্ণ • ৯৩ বার পঠিত
কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলিকরে হত্যা
বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লায় স্ত্রী ও সন্তানের সামনে জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী নামের এক জনকে কু’পিয়ে হ’ত্যা করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড সদর দক্ষিণ উপজেলার ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। জিল্লুর কুমিল্লা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় যুবলীগ নেতা। সূত্র জানায়, স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে জিল্লুর খু’ন হয়েছেন। জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিল।। তবে তার কোনো পদ নেই।সে গ্রাম চৌয়ারার চৌধুরী বাড়ির মুখলেছুর রহমান মাষ্টারের ছেলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জিল্লুর ভোরে তার ছেলে ও স্ত্রীকে নিয়ে পাশের একটি মাদ্রাসায় যান। এ সময় সাতটি মোটরসাইকেলে ১৪ জন লোক এসে তাকে ঘিরে ফেলে। পরে তারা ধা’রালো অস্ত্র দিয়ে তাকে কো’পাতে থাকে। খবর পেয়ে জিল্লুরের এক চাচাত ভাই স্থানীয়দের সহায়তায় গুরুতর আ’হত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জিল্লুরকে মৃ’ত ঘোষণা করেন। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হ’ত্যার ঘটনা ঘটেছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

আরও পড়ুন