ঢাকা • ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুমিল্লায় পেঁয়াজের বাজারে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:০৪ অপরাহ্ণ • ৬৩ বার পঠিত
কুমিল্লায় পেঁয়াজের বাজারে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
ফয়সাল মবিন পলাশঃ কুমিল্লায় বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর চকবাজারে পাইকারি পেঁয়াজের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহাকারী পরিচালক মো.আছাদুল ইসলাম। মো.আছাদুল ইসলাম বলেন, পেঁয়াজের আড়ত ও খুচরা দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মিথ্যা ঘোষণা দিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা সংরক্ষণ না করার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকর্তার সাথে জড়িত থাকার অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর দু’টি স্থানে টিসিবির ট্রাকসেল মনিটরিং করা হয়। অভিযানের সময় দোকানদারদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে এবং সামাজিক-শারীরিক দুরত্ব বজায় রেখে কেনা-বেচা করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন