ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুমিল্লায় নির্বাচনি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা

অনলাইন সংস্করণ
১৩ ডিসেম্বর ২০২০, ৪:৪১ পূর্বাহ্ণ • ৬৭ বার পঠিত
কুমিল্লায় নির্বাচনি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপনির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকদের হামলায় কর্মরত তিন সাংবাদিক আহত, বহনকারী গাড়ি ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। হামলায় গুরতর আহত জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক বাদী হয়ে হামলায় জড়িত ২৮ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার (১২ ডিসেম্বর) ব্রাহ্মণপাড়া থানায় মামলাটি করেন। মামলার আসামি হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরের মৃত মাজেদুলের ছেলে সাজ্জাদ হোসেন (২৭), মৃত আবদুল আজীজের ছেলে গোলাম কিবরিয়া বিল্লাল (৩৩), বাবুল মিয়ার ছেলে গাজী রনি (৩৫), মনিরুল ইসলাম সরকারের ছেলে বায়েজীদ সরকার (২৪), আবু তাহের মোল্লার ছেলে আবু কাউছার (৪০), মফিজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪০), কাহতান ভুঁইয়ার ছেলে সাইদুর রহমান সোহাগ (৪২), মৃত আবদুল লতিফের ছেলে বাদশা মিয়া (৩৫), মৃত হারুনুর রশিদের ছেলে শাহিন (৩২) এবং একই এলাকার মৃত শাহজাহান ভুঁইয়ার ছেলে এনামুল হক (৩৫)। বাকি আসামীরাও দুলালপুরের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, ১০ ডিসেম্বর সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকদের অন্তত ৫০ জন সংবাদ কর্মীদের ওপর হামলা চালায়। এসময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম বাপ্পি , একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির পিয়াস, বর্তমান প্রতিদিনের কাইয়ুম গুরুতর আহত হন। বর্তমানে সাংবাদিক আশিক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা মো. ফয়সল উদ্দিন বলেন, ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, তদন্ত সাপেক্ষে ও ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন