ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুমিল্লায় দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে তদারকিমূলক অভিযান!

অনলাইন সংস্করণ
২২ সেপ্টেম্বর ২০২০, ৬:০৫ অপরাহ্ণ • ৫৬ বার পঠিত
কুমিল্লায় দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে তদারকিমূলক অভিযান!
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে নগরীর রাজগঞ্জ বাজার ও চকবাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নার্গিস সুলতানার নেতৃত্বে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বি‌ক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তা‌লিকা প্রদর্শন করতে ও সামা‌জিক-শারী‌রিক দূরত্ব বজায় রেখে কেনা-‌বেচা করতে নির্দেশনা দেওয়া হয়। এসময় কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, চকবাজার মার্চেন্ট এসোশিয়েশনের সভাপতি আলী আশরাফ, দপ্তর সম্পাদক মোঃ লিটন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল ও জেলা পু‌লিশের এক‌টি টিম সা‌র্বিক সহযো‌গিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন