ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

কুমিল্লায় গুজব ছড়িয়ে অগ্নিসংযোগ; ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে সাক্ষাৎ করলেন দৈনিক স্বদেশ বিচিত্রা

অনলাইন সংস্করণ
৫ নভেম্বর ২০২০, ১:২৭ অপরাহ্ণ ২৫ বার পঠিত
কুমিল্লায় গুজব ছড়িয়ে অগ্নিসংযোগ; ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে সাক্ষাৎ করলেন দৈনিক স্বদেশ বিচিত্রা
আলম সামস্‌, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ফেসবুকে গুজব ছড়িয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি হিন্দু পরিবার। এ ঘটনায় একটি ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার সেই ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে দৈনিক স্বদেশ বিচিত্রে চিফ ফটোজার্নালিষ্ট গৌতম কুমার এদবর সহ স্বদেশ বিচিত্রার স্থানীয় প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুল। পরে ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ বন কুমার শীবসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জানেন দৈনিক স্বদেশ বিচিত্রে চিফ ফটোজার্নালিষ্ট গৌতম কুমার এদবর। ঘটনাস্থল পরিদর্শন শেষে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদারের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি জানান, এই পর্যন্ত ১২ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ অনেক দ্রুত ঘটনার সাথে জরিতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় গুজব ছড়িয়ে পুর্বধইর পুর্ব ইউপির চেয়ারম্যান বন কুমার শীবসহ ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের একাধিক বাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়। পরে অগ্নিসংযোগের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়, এসব মামলায় ১২৮৫জনকে এহজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো এক হাজারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সোমবার (০২ নভেম্বর) ৫জনকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে, পরে আরো ৮জনকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে রোবার (০১ নভেম্বর) রাতেই জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সোমবার (০২ নভেম্বর) দুপুরে কোরবানপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সার্বিক সহযোগিতার উদ্যোগ গ্রহন করেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। একই সময় চট্রগ্রাম রেঞ্চের ডিআইজি মো: আনোয়ার হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, সোমবার (০২ নভেম্বর) আন্দিকোট এলাকায় সভা-সমাবেশ ও বিশৃঙ্খলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে ওই ইউনিয়ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তবে পুলিশ-প্রশাসনের সতর্ক অবস্থানের কারণে সেখানে কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। তারপরও আমাদের সার্বিক নজরদারি অব্যাহত আছে।

আরও পড়ুন