ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লায় কন্যা সন্তান জন্ম নেয়ায় পানিতে ফেলে হত্যা, মা আটক

অনলাইন সংস্করণ
১৪ আগস্ট ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ণ • ৫৯ বার পঠিত
কুমিল্লায় কন্যা সন্তান জন্ম নেয়ায় পানিতে ফেলে হত্যা, মা আটক
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাইড়া গ্রামে প্রবাসী দম্পতির ঘরে মেয়ে শিশু জন্ম নেয়ায় রাবেয়া নামের ১৯ দিন বয়সী এক শিশুকে খালের পানিতে ফেলে হত্যা করেছে পাষন্ড মা। এ ঘটনায় অভিযুক্ত মা রত্না আক্তারকে (১৯) গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া গ্রামের একটি খাল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু রাবেয়া একই এলাকার দুবাই প্রবাসী মজিবুর রহমানের একমাত্র মেয়ে। এ ঘটনায় নিহতের দাদা বাদী হয়ে সন্ধ্যায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের দাদা বাচ্চু মিয়া বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আমরা বাড়ির পাশের একটি জমিতে কাজ করতে যাই। কিছুক্ষণ পরে পুত্রবধূ রত্না আক্তারের চিৎকার শুনে বাড়ি গিয়ে দেখি রাবেয়াকে পাওয়া যাচ্ছেনা। পরে সবাই মিলে বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকি। সারা দিন কোথাও না পেয়ে সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। শুক্রবার বাড়ির পাশের খালে মরদেহ ভেসে উঠলে স্থানীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। এদিকে মায়ের হাতে ১৯দিনের শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, জিজ্ঞাসাবাদে নিহতের মা রত্না আক্তার পুলিশের কাছে স্বীকার করেন, প্রথম সন্তান মেয়ে হওয়ায় সকলের অগোচরে বাড়ির পাশে খালে ফেলে দেয়। নিহতের দাদার দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন