ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুমিল্লায় আ.লীগ নেতা জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২০, ৫:৪৭ পূর্বাহ্ণ • ৫২ বার পঠিত
কুমিল্লায় আ.লীগ নেতা জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় সদরে ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জিল্লুর রহমানের স্ত্রীর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। নিহতের চাচাতো গোলাম জিলানি অভিযোগ করেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ২৭তম ওয়ার্ডে হাসানের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শিক্ষিকা স্ত্রীকে, মোটরসাইকেলে করে তার কর্মস্থলে পৌঁছে দিতে যান জিল্লুর। সেখান থেকে ফেরার পথে সাত থেকে আটজন দুর্বৃত্ত, তার মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে জিল্লুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন