ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কুমিল্লায় অবৈধ ভাবে গ্যাসের অপব্যবহার, সংযোগ বিচ্ছিন্ন করলেন বাখরাবাদ কর্তৃপক্ষ

অনলাইন সংস্করণ
২১ সেপ্টেম্বর ২০২০, ১:০৬ অপরাহ্ণ • ৬৩ বার পঠিত
কুমিল্লায় অবৈধ ভাবে গ্যাসের অপব্যবহার, সংযোগ বিচ্ছিন্ন করলেন বাখরাবাদ কর্তৃপক্ষ
ফয়সাল মবিন পলাশঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর ময়মনামতি হাইওয়ে থানা এলাকায় অবৈধ ভাবে গ্যাসের অপব্যবহার করায় রিপন নামের এক ব্যক্তির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড(বিজিডিসিএল) কর্তৃপক্ষ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার এর নির্দেশনায় প্রকৌশলী আজহারুল আলম ও ম্যানেজার ফজলে রাব্বী কুমিল্লা সদরের আলেখারচর ময়নামতি হাইওয়ে থানা এলাকায় রিপনের বাড়িতে অভিযান চালিয়ে গ্যাসের অপব্যবহার প্রমানিত হওয়ায় অভিযুক্ত রিপনের গ্যাস লাইনটি তাৎক্ষনিক বিচিন্ন করেন। এ বিষয়ে বিজিডিসিএল এর প্রকৌশলী আজহারুল আলমের সাথে কথা বললে তিনি জানান, আলেখারচর রিপনের বাসার আবাসিক লাইনটি বাণিজ্যিক লাইনে ব্যবহৃত হওয়ার প্রমান পাওয়ায় বিজিডিসিএল এর উর্ধত্বন কর্মকর্তাদের নির্দেশনাক্রমে রিপনের বাড়ির অবৈধ ভাবে ব্যবহৃত বাণিজ্যিক লাইনটির সংযোগ বিচ্ছিন্ন করণসহ তাহার বিরুদ্ধে গ্যাস আইনের বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অবৈধ গ্যাস লাইনের ব্যবহারের বিষয়ে বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার বলেন, আমাদের অভিযান শুধু কুমিল্লার মধ্যে সীমাবদ্ধ নন, বাখরাবাদ গ্যাসের আওতাধীন প্রতিটি জেলাতে অবৈধ গ্যাস ব্যবহার ও গ্যাসের অপব্যবহারের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হইবে।

আরও পড়ুন