ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুমিল্লার মুরাদনগরে নাতির হাতে দাদী খুন

অনলাইন সংস্করণ
১৬ অক্টোবর ২০২০, ৪:০৫ অপরাহ্ণ • ৭১ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে নাতির হাতে দাদী খুন
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে নাতির হাতে শাবলের আঘাতে ১০৫ বছর বয়সী দাদীর মুত্যুর ঘটনা ঘটেছে। নিহত মিলনের নেছা উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগন গ্রামের মৃত আসাব উদ্দিনের স্ত্রী ও ঘাতক দেলোয়ার হোসেনের দাদী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নিহতের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। ঘাতক দেলোয়ার হোসেন (২২) আমিননগর গ্রামের জসিমউদ্দিনের ছেলে। সে বর্তমানে ঢাকা তিতুমির কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় ঘতক দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। [caption id="attachment_4069" align="aligncenter" width="400"] কুমিল্লার মুরাদনগরে নাতির হাতে দাদী খুন[/caption] জানা যায়, দেলোয়ার হোসেন ছিলে একঘেয়ামি স্বভাবের। করোনাকালীন সময় কলেজ বন্ধ থাকায় বাড়ীতে তাঁর এই স্বভাবের জন্য প্রায় প্রতিদিন কারোনা কারো সাথে কথা কাটাকাটি হতো। যার ফলে পরিবারের সদস্যরাও তাঁর প্রতি বিরক্ত হয়ে উঠছিলো। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মা আমেনা বেগম ও দাদী মিলনের নেছা দেলোয়ারকে তাঁর একঘেয়ামি স্বভাব পরিবর্তণ করতে বললে সে তার মাকে শাবল দিয়ে মারতে আসে। এসময় ছেলের হাত থেকে বাঁচতে মা আমেনা বেগম তার নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এক পর্যায় মাকে না পেয়ে দাদী মিলনের নেছার ঘরে ঢুকে শাবল দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেয়। এসময় দেলোয়ারের বাবা জসিমউদ্দিন এশার নামাজ শেষে বাড়ি ফিরলে তার মা আমেনা বেগম ঘর থেকে বেড়িয়ে এসে দেখে শাশুড়ী মিলনের নেছা ঘরের মেঝেতে পড়ে আছে। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক নাতি দেলোয়ার হোসেনকে আটক করে শুক্রবার দুপুরে কুমিল্লার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন