ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

কুমিল্লার মুরাদনগরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৯ নভেম্বর ২০২০, ৭:০৪ অপরাহ্ণ ৩৫ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন মকলিশপুর গ্রামে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) রাত ৯টার সময় বাঙ্গরাবাজার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরদিন সোমবার (৩০ নভেম্বর) ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। অজ্ঞাত লাশটির পরনে ছিল নীল শার্টের উপর সোয়েটার এবং নীল পেন্ট। তার গলায় একটি ইয়ারফোন ও গামছা পেঁচানো ছিলো। ঘটনাস্থলে একটি সেন্ডেলও পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত মুরাদনগর সার্কেল মোঃ জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চার যুবক বিলের মাঝে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় রাস্তার পাশের ধান ক্ষেতে এক অজ্ঞাত যুবকের লাশ পরে থাকতে দেখে, পরে স্থানীয় মতিন নামের এক ব্যাক্তিকে মোবাইল ফোনে অবগত করলে মতিন মিয়া স্থানীয় আরো কিছু লোকজন নিয়ে ঘটনাস্থলে আসে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু তার গলায় গামছা পেঁচানো ছিলো। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া অজ্ঞাত ব্যক্তিকে শনাক্তে পুলিশ কাজ করছে।
রিপোর্টঃ শিমুল/আলম সামস্

আরও পড়ুন