ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

কুমিল্লার মনোহরগঞ্জে ফাঁসি দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

অনলাইন সংস্করণ
২২ নভেম্বর ২০২০, ৫:৪৬ অপরাহ্ণ ৩১ বার পঠিত
কুমিল্লার মনোহরগঞ্জে ফাঁসি দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে শাহিনুর আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের আমতলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিলেন শাহিনুর। শাহানুর মৈশাতুয়া গ্রামের পশ্চিমপাড়ার সিএনজি চালক শাহজাহান মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে নিজ বাড়ির বসত ঘরে আত্মহত্যা করেছে শাহানুর। শনিবার (২১ নভেম্বর) বিকেলে মেয়ে শাহিনুরকে ঘরে রেখে বাবা-মা ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় নীজ বসত ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে শাহিনুর আত্মহত্যা করে। সন্ধ্যার পর বাবা মা চিকিৎসা শেষে বাতে এসে দেখে ঘরের দরজা জানালা বন্ধ, মেয়ে শাহিনুরকে অনেকক্ষণ ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় শাহিনুরের ঝুলন্ত নিথর দেহ। এ সময় পরিবারের আত্মচিৎকারে স্থানীয়রা শাহিনুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলেন, সিএনজি চালক শাহজাহান মিয়ার মেয়ে শাহিনুরের সাথে একই গ্রামের রতন মিয়ার ছেলে কিরনের দ্বীর্ঘদিন প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত কয়েকদিন আগে তারা বিবাহের সিদ্ধান্ত নেয়। শাহিনুর তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা রাজি না হয়ে মেয়েকে পারিবারিক ভাবে শাসন করে। এতে শাহিনুর পরিবারের লোকজনের সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনা এলাকা জানাজানি হলে বিষয়টি আপোস মিমাংশের চেষ্টা চালায় একটি মহল। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেন। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন ভুইয়া জানান, মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন