ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুমিল্লার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান: অস্ত্র ও মাদক উদ্ধার

অনলাইন সংস্করণ
১৮ সেপ্টেম্বর ২০২০, ৭:২৬ অপরাহ্ণ ৫৩ বার পঠিত
কুমিল্লার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান: অস্ত্র ও মাদক উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার সদর দক্ষিণসহ বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে কুমিল্লা ১০ বিজিবির সদস্যরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি। ১০ বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ গোলাম ফজলে রাব্বি, পিএসসি’র নেতৃত্বে বৌয়ারা বাজার বিওপি’র দায়িত্বপূর্ন এলাকায় ১৭ সেপ্টেম্বর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্ত পিলার ২০৮৫/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “সূর্যনগর” নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল এবং ১ রাউন্ড গুলি আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫২১ বোতল ফেন্সিডিল, ৮৩ বোতল মদ , ৬ কেজি গাঁজা , ১১ হাজার ৬৫ টি ইয়াবা ট্যাবলেট, ৭ টি বিয়ার ক্যান , ৭৬ হাজার ১৭০ টি বিভিন্ন প্রকার বাজি এবং ৫৫১ টি কসমেটিক্স সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত অস্ত্র-গোলাবারুদ, মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫২ লক্ষ ৯৫ হাজার ১৭০ টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

আরও পড়ুন