ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

কুমিল্লার বাঙ্গরায় ৭ মার্চ উপলক্ষে পুলিশের আনন্দ উদযাপন

অনলাইন সংস্করণ
৮ মার্চ ২০২১, ১:২৫ অপরাহ্ণ • ১০৫ বার পঠিত
কুমিল্লার বাঙ্গরায় ৭ মার্চ উপলক্ষে পুলিশের আনন্দ উদযাপন
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধ:
কুমিল্লা বাঙ্গরায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে জাতিসংঘ থেকে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ায় আনন্দ উদযাপনে বাঙ্গরা বাজার থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কেক কাটার মধ্যদিয়ে বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এ আনন্দ উদযাপনের অনুষ্ঠানিকতা শুরু করা হয়। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। বাঙ্গরা বাজার থানার ইন্সপেক্টর তদন্ত অমর চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার আলম চিনু, সোহেল ভুঁইয়া মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ, বাঙ্গরা পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি তৌফিক সিদ্দিকী, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক কাইয়ুম সরকার, ৬নং বাঙ্গরা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলু আলী খান, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক আলম সামস্, যুবলীগ নেতা বিল্লাল হোসেন। আরো উপস্থিত ছিলেন, চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, চেয়ারম্যান বন কুমার শিব, চেয়ারম্যান ওমর ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান হাকিম সওদাগর, বাঙ্গরাবাজার থানা আওয়ামী যুবলীগের সদস্য মিয়া মাসুম, বাঙ্গরাবাজার থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সবুজ, নূরুল ইসলাম মাষ্টার, জমসেদ মমিন বাঙ্গরা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সোহেল, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাশেম, সাধারন সম্পাদক নাজমুল হাসানসহ আরো উপস্তিত ছিলেন আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ। আলোচনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের তাৎপর্য বিশ্লেষণ এবং উপস্থিত সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে আয়ত্ত্ব করার জন্য আহব্বান জানান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন