ঢাকা ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

কুমিল্লার দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী আটক

অনলাইন সংস্করণ
২ ডিসেম্বর ২০২০, ১২:৫৪ অপরাহ্ণ ৫৮ বার পঠিত
কুমিল্লার দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার বরুড়া উপজেলা থেকে মোঃ আকতার হোসেন উরফে মাসুদ (৩৩) নামের একজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২। বুধবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার গইনখালী এলাকা থেকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। আটককৃত আসামী কুমিল্লার বরুড়া উপজেলার গইনখালি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রধারী সন্ত্রাসী মাসুদ দীর্ঘদিন যাবৎ আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় চাঁদাবাজী, টেন্ডারবাজীসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বরুড়া থানায় একাট মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন