ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

কুমিল্লার কৃতি সন্তান ডাঃ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক

অনলাইন সংস্করণ
২৪ জুলাই ২০২০, ৪:৩৭ পূর্বাহ্ণ ৪০ বার পঠিত
কুমিল্লার কৃতি সন্তান ডাঃ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা চান্দিনার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামের কৃতি সন্তান ও ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে ডাঃ খুরশীদ আলমকে অবিলম্বে নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে। খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে অধ্যাপক ডাঃ মোহাম্মদ আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন, যাকে নানা কেলেঙ্কারি আর বিতর্কের মধ্যে ওই পদ ছাড়তে হয়েছে। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে ছিলেন ডাঃ আজাদ। সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পরও তাকে দুই বছরের চুক্তিতে ওই পদে রাখা হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের এপ্রিলে।

কিন্তু করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দেন ডাঃ আজাদ।
সব আনুষ্ঠানিকতা শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার ডাঃ আজাদের সঙ্গে চুক্তি বাতিল করে তার চাকরির অবসান হওয়ার কথা জানায়।

নতুন মহাপরিচালক খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। খুরশীদ আলম কিছুদিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেও চাকরি করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যোগ দেন ২০১৮ সালে।

আরও পড়ুন