ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

কুমিল্লার কাবিলায় সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন সংস্করণ
৩০ জুলাই ২০২০, ২:১৮ অপরাহ্ণ • ৬৬ বার পঠিত
কুমিল্লার কাবিলায় সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা বুড়িচংয়ের ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে কাবিলা এলাকায় খোরশেদ আলম সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সোয়া ৪টায় ফিলিং স্টেশনের কনভার্সন গ্যাস চেম্বার থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত চান্দিনা, কুমিল্লা ও বুড়িচং ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফিলিং স্টেশনে আগুন ছড়িয়ে পড়লে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং আশেপাশের এলাকায় আতংকের ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘন্টার চেষ্টায় ফিলিং স্টেশনে গ্যাসের মুল সংযোগটি বন্ধ করার পরেই মুলত আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কামাল ও কালাম নামে দুজন ফিলিং স্টেশন কর্মচারী আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারন এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপ ও কৌশলগত চেষ্টায় বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এলাকাবাসী।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, এবিষয়ে দুটো তদন্ত কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন