ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণা

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২৪, ৬:২৪ পূর্বাহ্ণ ২৬ বার পঠিত
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণা

কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেওয়া কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে নতুন কমিটি করা হয়েছে

  • কুমিল্লা টাইমস ডেস্ক:
কেন্দ্র থেকে সদ্য ঘোষিত কুমিল্লা মহানগরের কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের একাংশদের নিয়ে পাল্টা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।এ সময় প্রতিবাদ সমাবেশে কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে বক্তব্য রাখেন কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত করে সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক ও ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন। এ কমিটিতে তালহা জোবায়েরকে মুখ্য সংগঠক ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়েছে। ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিন বলেন, “আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কালে ঘোষিত কমিটিতে সমন্বয়ক ছিলাম। যারা এ কমিটির ঘোষণা দিয়েছেন, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখলাম এই কমিটি আপনারা কীভাবে ঘোষণা দিলেন। যারা আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখেছিল, তাদের কাউকে তো আমি এখানে দেখছি না। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিলাম তাদেরকে বঞ্চিত করা হয়েছে এ কমিটিতে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।” কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আরেক শিক্ষার্থী ফাতিন ইশরাক মোল্লা বলেন, “আন্দোলনের সময় আমাদের যাদেরকে সমন্বয়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে নবগঠিত এ কমিটিতে ১০ জনকে রাখা হয়েছে কিনা আমাদের সন্দেহ রয়েছে। অনেক সদস্যই এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা এ কমিটি মানি না। তাই আমরা নিজেরাই কমিটি গঠন করেছি।” প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তালহা জোবায়ের, সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুজ্জামান, ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের গাজী মো. মুইনুদ্দিন ফাহিম, আসলাম সিদ্দিকী, নাজমুল নাদিম, মাহমুদুল সিফাতসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রসঙ্গত, এর আগে শনিবার বিকেলে রায়হানকে আহ্বায়ক ও রাশেদকে সদস্য সচিব করে কুমিল্লা মহানগরীর ১৯৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

আরও পড়ুন