ঢাকা • ৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

কুমিল্লায় বিপুল পরিমাণ চোরাই যানবাহন’সহ চোরচক্রের ১২ সদস্য গ্রেফতার

অনলাইন সংস্করণ
১২ অক্টোবর ২০২৩, ১:২৯ অপরাহ্ণ • ৭৭ বার পঠিত
কুমিল্লায় বিপুল পরিমাণ চোরাই যানবাহন’সহ চোরচক্রের ১২ সদস্য গ্রেফতার
  • কুমিল্লা জেলা:
কুমিল্লায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ১২ সদস্য গ্রেফতারসহ ০৭টি চোরাই সিএনজি, ০৬টি চোরাই অটোরিক্সা ও ০২টি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত ডাঃ নুরুজ্জামানের ছেলে হেদায়েত উল্লাহ, কোতয়ালী থানার মাহবুবের ছেলে মোঃ জালাল উদ্দিন (৩২), লাকসাম উপজেলার শ্রিয়াং গ্রামের মিছির আহাম্মদের ছেলে মোঃ অহিদুর রহমান, নবীনগর উপজেলার বারাইল গ্রামের মৃত কালু মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৬), ভোলাচং গ্রামের মৃত সোরাফ মিয়ার ছেলে মোঃ সোহেল (৩৫), মোল্লাকান্দি গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ তৌকির হোসেন (৩২), চান্দিনা উপজেলার মহিচাইল জিনাইয়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ আবু তাহের (৩২), দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ফজলু মিয়া (৪০), হোমনা উপজেলার অনন্তপুর গ্রামের ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ বাবুল সরকার (৪৬), খুলনা জেলার তেরগাদা উপজেলার আদমপুর গ্রামের মৃত জালালুদ্দিনের ছেলে মোঃ ইমদাদুল হক (৫০), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কায়ামারি গ্রামের কামরুজ্জামানের ছেলে মোঃ রোকনুজ্জামান (৪২)। গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য দেন। আব্দুল মান্নান বলেন, এই চোর চক্রের সদস্যরা জেলার বিভিন্ন স্থান হতে সিএনজি চালিত অটো রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা ও মোটরসাইকেল কৌশলে চুরি করতো। পরে চোরাইকৃত গাড়িগুলো গ্যারেজে এনে নম্বর প্লেট খুলে বডি পরিবর্তন করে ও রং পরিবর্তন করে বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় করে। গত ১৭ই আগস্ট কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা হতে একটি চোর চক্র কৌশলে একটি সিএনজি চুরি করে। পরে সিএনজি চালক মামলা করলে সেই মামলার সূত্র ধরে আমরা চোরচক্রের মূল হোতা হেদায়েত উল্লাহকে আটক করি। এরপর হেদায়েতুল্লাহ কে জিজ্ঞাসা করে বৃহ:বার (১২ অক্টোবর) রাতে ধীরে ধীরে আমরা এই চোর চক্রের ১২ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। এসময় তাদের কাছ থেকে, ০৭টি চোরাই সিএনজি, ০৬টি চোরাই অটোরিক্সা ও ০২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রাজেশ বড়ুয়া।

আরও পড়ুন