ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল জনতা

অনলাইন সংস্করণ
১১ অক্টোবর ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ ৫৯ বার পঠিত
কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল জনতা
ডেস্ক রিপোর্ট: বিভাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে ঢাকা থেকে ফেরার পথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য নোয়াখালীর একটি যাত্রীবাহী বাস আটকে দিয়েছে কুমিল্লার বিক্ষুদ্ধ জনতা। কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বাসটি আটকে দেওয়া হয়। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লাল সবুজ নামের বাসটি আটকে দেওয়া হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সরি বলায় বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা। কুমিল্লা জেলা পুলিশের দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঢাকায় বিভাগের আন্দোলন শেষে বাসে করে নোয়াখালীর দিকে ফেরেন আন্দোলনে অংশ নেওয়া নোয়াখালীর মানুষ। শনিবার সন্ধ্যায় নোয়াখালী ফেরার পথে কুমিল্লা অংশে এলে কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকেন বাসের জানালা খুলে। তাতে ক্ষুব্ধ হন কুমিল্লার বিভাগ আন্দোলনের অংশীজনরা। সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীগামী লাল সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এলে ফুটওভার ব্রিজের নীচে আটক করেন কুমিল্লার বিক্ষুদ্ধ জনতা। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম ঘটনাস্থলে যান তার ফোর্স নিয়ে। পরে স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া নোয়াখালীর মানুষেরা সরি বলায় বাসটিকে ছেড়ে দেন আটককারীরা। সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, বাসে থাকা লোকজন জানালা দিয়ে মাথা বের করে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিক্ষুদ্ধরা বাসটিকে আটক করেন। পরে সরি বলায় বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

আরও পড়ুন