ঢাকা ২১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

ওয়ারী ও রায়বাজারকে রেডজোন ঘোষণা, ঘরের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ

অনলাইন সংস্করণ
৬ জুন ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ণ ৫১ বার পঠিত
ওয়ারী ও রায়বাজারকে রেডজোন ঘোষণা, ঘরের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ

ডেস্ক রিপোর্টঃ

শনিবার (৬ জুন) থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হচ্ছে রাজধানীর ওয়ারী ও রায়েরবাজার এলাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কিছুক্ষণের মাঝেই এই লকডাউন কার্যকর হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে বিশেষজ্ঞদের পরামর্শে নরুন নিয়মে দেশে লকডাউন কার্যকর করবে। রেড জোন ঘোষণা করে এলাকাগুলোকে সম্পূর্ণ লকডাউনের আওতায় আনাই এবার সরকারের লক্ষ্য। এরই অংশ হিসেবে ঢাকার যেসব রেড জোন চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে দু’টিকে আজকেই পরীক্ষামূলকভাবে লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই পুরান ঢাকার ওয়ারী এবং পূর্ব ও পশ্চিম রাজাবাজারকে লকডাউন ঘোষণা করার কথা। বাকী এলাকাগুলো আগামীকাল সোমবার লকডাউন করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, সারাদেশে যেসব এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলোকে পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্য লকডাউন করা হবে। রেড জোন হিসেবে চিহ্নিত লকডাউন এলাকার কেউ কোনভাবেই ঘর থেকে বের হতে পারবেন না। পুরোপুরি কড়াকড়ি থাকবে ওইসব এলাকায়।

আরও পড়ুন