ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

ওসি প্রদীপের সব অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক

অনলাইন সংস্করণ
৯ আগস্ট ২০২০, ৮:২০ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
ওসি প্রদীপের সব অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
ডেস্ক রিপোর্টঃ বরখাস্ত টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চাঁদাবাজি, ঘুষ এমনকি ডাকাতির অভিযোগ রয়েছে ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, নামে বেনামে কোটি টাকার সম্পদ গড়েছেন প্রদীপ। এর মধ্যে স্ত্রীর নামে চট্টগ্রামের পাথরঘাটায় ছয়তলা বাড়ি, ষোল শহরে ১০ শতকের প্লট, কক্সবাজারে ফ্লাট ও দুই গাড়ির হিসেব দুদকে জমা দিয়েছেন। আর নিজের নামে ২টি অস্ত্র, ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র, ১০ লাখ টাকার ওয়েজ অর্নার্স বণ্ড ও কক্সবাজারের উত্তরণ প্রকল্পে ৩ কাঠা জমি দেখানো হয়েছে। তবে অভিযোগ অনুযায়ী আরো সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখছে দুদক।

আরও পড়ুন