ঢাকা ৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত আটক সাংবাদিক শুভ্রর মোবাইল ফোন নিখোঁজ, থানায় জিডি; অপব্যবহার হলে দায় নেবেন না বলে সতর্কবার্তা এক যুগ ধরে অপরাধ চক্রের টার্গেটে কুমিল্লার সাংবাদিক শুভ্র: মামলা-জিডির পরও কাটেনি নিরাপত্তাহীনতা কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল দীর্ঘদিনের স্বপ্ন পূরণ: বাঙ্গরা উপজেলা ঘোষণায় কৃতজ্ঞতা ও শোকরানা মাহফিল কুমিল্লার বাঙ্গরাসহ নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু! ৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ ভারতীয় ভিসার আবেদন শুরু ২৮ জুন সাংবাদিক শুভ্রকে ঘিরে নতুন শঙ্কা, হামলার অভিযোগে থানায় জিডি

এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ, অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের ধরতে অভিযান

অনলাইন সংস্করণ
২৬ সেপ্টেম্বর ২০২০, ৪:৫৬ পূর্বাহ্ণ ২৪ বার পঠিত
এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ, অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের ধরতে অভিযান
ডেস্ক রিপোর্টঃ সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। খবর পেয়ে পুলিশ ছাত্রাবাসে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টায় শাহপরাণ থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে। সংশ্লিষ্টরা জানায়, স্বামীকে নিয়ে ঘুরতে শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজে গিয়েছিলেন ধর্ষণের শিকার হওয়া গৃহবধু। এসময় কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের ৫-৬ জন নেতাকর্মী তাদেরকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধুকে গণধর্ষণ করে তারা। বর্তমানে ওই তরুণী সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ থানার ওসি কাইয়ুম চৌধুরী। তিনি জানান, এই দম্পতি কি জন্য ছাত্রাবাসে ঢুকেছিলো সেটি জানার চেষ্টা চলছে। তাদেরকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে, এ ঘটনায় মধ্যরাতে ছাত্রাবাসে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে আগ্নেয়াস্ত্রসহ কয়েকটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি পাইপগান, চারটি রামদা এবং দু’টি লোহার পাইপ রয়েছে। এখন পর্যন্ত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন