ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

এডভোকেট সাহারা খাতুন আর নেই

অনলাইন সংস্করণ
১০ জুলাই ২০২০, ৫:৩০ পূর্বাহ্ণ • ৬৮ বার পঠিত
এডভোকেট  সাহারা খাতুন আর নেই

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ও দেশের প্রথম মহিলা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স ছিলো ৭৭ বছর।

বৃহস্পতিবার রাতে বামরুনগ্রাড নামক থাইল্যান্ডের একটি হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। তার মারা যাওয়ার বিষয়টি আনিসুর রহমার ( তার ভাগিনা) নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ সময় রাত সারে ১১ টায় এডভোকেট সাহারা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাবেক সরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন ।

গত ৬ জুলাই উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে করে প্রবীণ এই আওয়ামী লীগ নেতেকে থাইল্যান্ড নেয়া হয়েছিলো।

ঢাকা - ১৮ আসনের সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন গত ২ জুন জ্বর, এলার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে ১৯ জুন আইসিইউ তে নেয়া হয়।

তারপর এডভোকেট সাহারা খাতুনের অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (HDU) স্থানান্তর করা হয়।

জানা যায় ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারো আইসিইউ তে নেয়া হয়। পরবর্তাতিতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি ৬ জুলাই থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

অবশেষে তিনি ৯ জুলাই রাত সারে ১১ টায় মৃত্যুর কোলে ঢোলে পরেন। আমরা তার রোহের মাগফেরাত কামনা করছি।

আরও পড়ুন