ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

উদ্ধার হলো অভিনেতার ঝুলন্ত মরদেহ!

অনলাইন সংস্করণ
৬ আগস্ট ২০২০, ১:২৩ অপরাহ্ণ • ৯৮ বার পঠিত
উদ্ধার হলো অভিনেতার ঝুলন্ত মরদেহ!

বিনোদন ডেস্কঃ

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। প্রতিদিনই তার মৃত্যু তদন্তে মিলছে নানা তথ্য। আসছে নানা খবর। এরই মাঝে সবাইকে শোকাহত করে দিল আরেক অভিনেতার আত্মঘাতি হওয়ার খবর।

আত্মহত্যা করেছেন টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা।

মুম্বাইয়ে অভিনেতার নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিনেতা সমীর আত্মহত্যাই করেছেন। তবে পুলিশ গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ফ্ল্যাটের ওয়াচম্যানই প্রথম অভিনেতার মরদেহটি দেখতে পান। তারপর তিনি পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অভিনেতা ২ দিন আগেই আত্মহত্যা করেছেন। কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।

জানা গেছে, বেশ কয়েকদিন আগে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা সমীর। তবে সম্প্রতি যোগ দিয়েছিলেন ধারাবাহিকের শুটিংয়ে। এই অবস্থায় হঠাৎ কেন আত্মহত্যা করলেন তিনি তা খতিয়ে দেখছে পুলিশ।

‘ইয়ে রিস্তে হ্যায় প্যার কে’, ‘জ্যোতি’, ‘কাহানি ঘর ঘর কি’র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা সমীর।

আরও পড়ুন