ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

ইউপি সদস্যের উপর হামলার জের, ব্যবসায়ীর বাড়ীতে ভাংচুর ও লুটপাট

অনলাইন সংস্করণ
১৪ মার্চ ২০২৪, ৩:২৩ অপরাহ্ণ ৬৫ বার পঠিত
ইউপি সদস্যের উপর হামলার জের, ব্যবসায়ীর বাড়ীতে ভাংচুর ও লুটপাট
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে এক ইউপি সদস্যের উপর হামলার জের ধরে ব্যবসায়ীর বাড়ীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার চন্দনাইল গ্রামে এই ভাংচুর ও লটপাটের ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উৎকন্ঠা বিরাজ করছে। সরেজমিনে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল গ্রামের সোমবার রাতে সবুজ মেম্বারের উপর হামলা করে একদল বখাটে। এসময় তাকে মারধর করে নগদ অর্থসহ তার ব্যবহৃত মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। ইউপি সদস্যের উপর এই হামলার ঘটনার জের ধরে মঙ্গলবার চন্দনাইল গ্রামের ব্যবসায়ী নাছির উদ্দিনের বাড়ীতে রাতে আধারে ২০/২৫জনের একটি সন্ত্রাসীদল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় শব্দবোমা ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে হামলাকারীরা। হামলার প্রত্যক্ষ্যদর্শী ব্যবসায়ী নাছির উদ্দিনের স্ত্রী আসমা আক্তার বলেন, ্আমরা নামাজ পড়তে ছিলাম এসময় বাহিরে হট্টগোল শুনে তাকিয়ে দেখিয়ে দেখি আমার বাড়ীঘর ভাংচুর করতেছে, একের পর এক বোমা মারতেছে। ঘরের আলমারী থেকে টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে নেয়। এই অবস্থা দেখে আমি প্রাণের ভয়ে আমার মেয়ে আর ছেলের বউকে নিয়ে বাড়ী ছেড়ে পালিয়ে যাই। নাছির উদ্দিনের ছেলে নাজমুল বলেন, মেম্বারে উপড় হামলার ঘটনায় আমরা জড়িত নই। তবুও হামলাকারীরা আমাদের বাড়ী ভাংচুর করার সাথে সাথে মুরগীর খামারের অনেক ক্ষতি করেছে। ফার্মের ভেতরে শব্দবোমা ফাটিয়ে মুরগীর বাচ্চা গুলো মেরে ফেলেছে। সব মিলিয়ে আমাদের প্রায় ৪লক্ষ টাকার ক্ষতি করে এবং আমার বাবাকে দা’য়ের কোপে আহত করে। আমরা হামলার আতংকে পালিয়ে বেড়াচ্ছি। এই ঘটনায় আমার বাবা বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ইউপি সদস্য সবুজ মিয়া বলেন, নাছির মিয়ার মিয়ার বাড়ীতে হামলার ঘটনার সাথে আমি জড়িত নই। দুদিন আগে সন্ত্রাসীরা আমাকে পিটিয়ে আহত করেছে। রাজনৈতিক ভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। এব্যাপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল আলম বলেন, ব্যবসায়ীর বাড়ীতে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন