ঢাকা • ৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

আশীর্বাদ সিনেমায় অপু বিশ্বাস

অনলাইন সংস্করণ
১৭ আগস্ট ২০২০, ৮:০৮ পূর্বাহ্ণ • ৬০ বার পঠিত
আশীর্বাদ সিনেমায় অপু বিশ্বাস
বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। এরই ধারাবাহিকতায় এবার সরকারি অনুদানের সিনেমায় নাম লেখালেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ নামে সিনেমাটি প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস। গতকাল (১৬ আগস্ট) এই সিনেমায় চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। এতে সুবর্ণা চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাসকে৷ এর সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। রাইজিংবিডিকে এসব তথ‌্য নিশ্চিত করেছেন প্রযোজক জেনিফার ফেরদৌস। অপু বিশ্বাস বলেন, সিনেমাটির কাহিনি অনেক ভালো। এতে আমার চরিত্রটিও অসাধারণ। আমার বিশ্বাস জেনিফার আপুর ‘আশীর্বাদ’ একটি অসাধারণ চলচ্চিত্র হবে। ‘আশীর্বাদ’ সিনেমার জন্য সবার আশীর্বাদ চাই। অপুর চরিত্র প্রসঙ্গে জেনিফার ফেরদৌস বলেন, মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমায় সুবর্ণা চরিত্রে জন্য অপুকেই মানানসই মনে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর নাম সুবর্ণা। মুক্তিযুদ্ধের আগে উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এ সিনেমার শুটিংশুরু হবে বলে জানিয়েছেন প্রযোজক। সংবাদঃ বার্তা বাজার

আরও পড়ুন