ঢাকা ৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

আমি ঋণী, এ মাটির ঋণ আমি শোধ করবো – নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ

অনলাইন সংস্করণ
৩ জানুয়ারি ২০২১, ৩:০২ অপরাহ্ণ ৪৮ বার পঠিত
আমি ঋণী, এ মাটির ঋণ আমি শোধ করবো – নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ
নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) কুমিল্লায় যোগদানের প্রথম দিনই কুমিল্লার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। কুমিল্লার প্রিন্ট ইলেক্টোনিক্স মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের কথা শুনে ফারুক আহমেদ বলেন, আমি এ মাটির সন্তান, এ মাটির কাছে আমি ঋণী, কুমিল্লার মানুষকে সেবা দিয়ে, আমি আমার কাজ দিয়ে মাটির ঋণ আমি শোধ করবো। কুমিল্লায় মাদকের প্রবনতা, জঙ্গীবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি এবং পুলিশের কাছ থেকে সাধারণ মানুষের সেবা দান বিষয়ে নবাগত পুলিশ সুপারকে অবগত করেন সিনিয়র সাংবাদিকবৃন্দ। সকল বিষয় মনদিয়ে শুনে ফারুক আহমেদ বলেন, পুলিশের সকল প্রকার অনিয়ম দুর্নীতি বন্ধ করা হবে, পুলিশের বদলী জনিত বিষয়ে অর্থ লেনদেন কোনভাবেই বরদাশত করা হবেনা, সকল প্রকার জনহয়রানী বন্ধ করা হবে। শনিবার বিকেলে যোগদানের পরই সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনিএসব কথা বলেন। এ সময় নবাগত পুলিশ সুপার নতুন দুটি শ্লোগান প্রকাশ করেন। বিট পুলিশিংয়ের জোয়ারে, পুলিশ সুপারও যাবে আপনার দুয়ারে। মাদক ছাড়ো না হয় কুমিল্লা ছাড়ো, এ শ্লোগান কুমিল্লা কাজ করার কথা জানান ফারুক আহমেদ। তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশকে আরো মানবিক এবং পেশাদার হিসেবে গড়ে তোলা হবে। অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, ডিআইওওয়ান মাইনুদ্দিন খাঁন, ওসি ডিবি আনোয়ারুল আজিম প্রমুখ।

আরও পড়ুন