ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা

অনলাইন সংস্করণ
৩০ আগস্ট ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ণ ৪৭ বার পঠিত
আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা
অনলাইন ডেস্কঃ আজ পবিত্র আশুরা। আজ ১০ মুহাররম। রক্তাক্ত কারবালাসহ বিভিন্ন ঘটনার সাক্ষী এই দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন করছে ইসলাম ধর্মাবলম্বীরা। রোজা রাখাসহ নানা আনুষ্ঠানিকতায় মুসলিম বিশ্বে এই শোক ও ত্যাগের দিনটি পালিত হয়। আরবি হিজরি সন অনুসারে ১০ মুহাররম কারবালায় ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদৎবরণ করেন ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হোসেন (রাঃ)। তার এই মৃত্যুর দিনটি সারাবিশ্বের মুসলমানরা ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করে। ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিশ্বের প্রথম মানব হযররত আদম (আঃ)-এর সৃষ্টি, মহাপ্লাবনে হযরত নূহ (আ.) এর নৌযাত্রাসহ বিভিন্ন ঘটনাও এই ১০ মুহাররম তারিখে সংগঠিত হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে কারবালার বিয়োগাত্মক ইতিহাস পালনই মুসলিম বিশ্বে অনেকটা প্রধান হয়ে উঠেছে। ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে সারা বিশ্বের মুসলমানরা (বিশেষত শিয়া) শোকের আবহে এই দিন তাজিয়া মিছিল বের করেন। মূলত ইমাম হোসেন (রাঃ) এর সমাধির প্রতিকৃতি নিয়ে বের করা হয় এই মিছিল। আরবি ‘তাজিয়া’ শব্দটি শোক ও সমবেদনা প্রকাশ করতে ব্যবহার করা হয়। তবে করোনাভাইরাসের (কোভিড-১৯) বৈশ্বিক মহামারীর কারণে এবার বড় কোনো আয়োজন করা হচ্ছে না। নেই তাজিয়া মিছিলের আয়োজনও। আজ সকাল ১০টার দিকে ঢাকার হোসাইনি দালানের অভ্যন্তরেই সীমিত পরিসরে থাকছে তাজিয়া মিছিল। এরপর হবে নামাজ। রাতে জিকির-মাতমের মধ্যদিয়ে আশুরার আনুষ্ঠানিকতা শেষ হবে। হোসাইনি দালান ইমামবাড়ার প্রশাসনিক কর্মকর্তা এম এম আসলাম জানান, হোসাইনি দালান ইমামবাড়ার ভেতরেই সকাল ১০টায় র‌্যালি হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকলে এখানে অংশগ্রহণ করবেন। এছাড়া পবিত্র আশুরা উপলক্ষে গতকাল ২৯ আগস্ট, শনিবার জোহরের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করেছে ইসলামিক ফাউন্ডেশন। ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ এই আয়োজনে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক জিলানী। এদিকে বর্তমান করোনা পরিস্থিতিতে আগেই বিজ্ঞপ্তি দিয়ে আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে বলেও জানিয়েছে তারা। কিন্তু এসব অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পট্কা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে

আরও পড়ুন