ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

আজ কুমিল্লায় প্রধানমন্ত্রী ব্যাক্তিগত রাজনৈতিক সচিব পরিচয়ে প্রতারণা চক্রের আটক ৪ জন

অনলাইন সংস্করণ
১২ আগস্ট ২০২০, ৩:১৩ অপরাহ্ণ • ৬২ বার পঠিত
আজ কুমিল্লায় প্রধানমন্ত্রী ব্যাক্তিগত রাজনৈতিক সচিব পরিচয়ে প্রতারণা চক্রের আটক ৪ জন
কুমিল্লা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব পরিচয়ে প্রতারণাকালে এক ব্যক্তিকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশ। আজ ১২ আগষ্ট বিকেলে কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে আটক আটক করা হয়। পরে তার ৪ সহযোগীকেও আটক করে পুলিশ। আটক শরীফ উদ্দিনের বাড়ি নেত্রকোনা জেলায়। পড়াশোনা এইচএসসি (ভোকেশনাল) পাশ। শরীফ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আউট সোর্সিংয়ের কর্মী হিসেবে ৩ মাস পিয়নের কাজ করতে গিয়ে বহিস্কার হয় বলে জানিয়েছেন। আজ ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি বলেন, শরীফ কখনো পরিচয় দেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব, কখনো উপ সচিব। আবার নিজেকে দাবি করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক। নাম বলেন, আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপালগঞ্জ। প্রধানমন্ত্রীকে ডাকেন ‘ফুফু’। দুইটি ফেইসবুক আইডিতে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলেন তিনি। এমনকি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের ছবি এডিট করে ফেসবুকে তা প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করে আসছিলেন তিনি। পুলিশ সুপার বলেন, সম্প্রতি ফেসবুকে শরীফের সাথে পরিচয় হয় কুমিল্লার অধিবাসী হাবীবা ইসলাম খান এবং তার স্বামী ডা. বদরুল ইসলাম খানের। পরবর্তীতে শরীফ নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব পরিচয় দিয়ে কুমিল্লায় আসবেন বলে জানান। এরই প্রেক্ষিতে আজ ১২ আগস্ট দুপুরে একটি মাইক্রোযোগে প্রতারক শরীফ তার সঙ্গীয় চারজনকে নিয়ে কুমিল্লায় হাজির হন এবং বিসিক এলাকায় ওই দম্পতির ফ্যাক্টরি পরিদর্শন করেন। কিন্তু সরাসরি তাকে প্রথম দেখেই পরিচয় নিয়ে সন্দেহ হয় তাদের। পরবর্তীতে বিকেল ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ারুল আজিম, পরিদর্শক ইখতিয়ার উদ্দিন, উপপরিদর্শক পরিমল চন্দ্রদাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চার সঙ্গীসহ শরীফকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীফ ও তার সহযোগীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। তার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহসানুল আজিম, তানভীর সালেহীন ইমান, শাহরিয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

আরও পড়ুন