ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন

অনলাইন সংস্করণ
১৯ আগস্ট ২০২০, ৩:৪৬ অপরাহ্ণ • ৬৬ বার পঠিত
আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন
ডেস্ক রিপোর্টঃ  করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে জনগণের সুবিধার্থে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় গণপরিবহন চালু করেছিল সরকার। বেশকিছু শর্তে কয়েকদিন ঠিকঠাক চলার পরে আসতে থাকে নানা অভিযোগ। কোনো স্বাস্থ্যবিধিই মানছিল না বাসগুলো। সবাই দাবি তুলতে তাকে বর্ধিত ভাড়া বাতিলের। বুধবার (১৯ আগস্ট) বিআরটিএর বৈঠকে সেসব দাবির পরিপ্রেক্ষিতে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের নিয়মিত ভাড়ায় গণপরিবহন চালানোর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা যায়। বুধবার বিকেলে বিআরটিএ চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিক প্রতিনিধি, ডিএমপি, হাইওয়ে পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত ভাড়া এবং পাশাপাশি দুই সিটের একটি খালি রেখেই বাস চলবে। সেপ্টেম্বরের এক তারিখ থেকে করোনা পরিস্থিতি শুরু হওয়ার আগে যেমন ভাড়া ছিল সেই ভাড়া কার্যকর হবে। তবে পাশাপাশি সিটে বসলেও যাত্রীদের অবশ্যই মাস্ক পারতে হবে। ৩১ মে থেকে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় সরকার। ঈদুল আজহার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মোটামুটি ঠিকঠাকভাবেই মানা হচ্ছিল গণপরিবহনে। তবে ঈদযাত্রা ও ঈদ পরবর্তী সময় থেকে স্বাস্থ্যবিধি কোন মানতে দেখা যায় গণপরিবহনগুলোতে। অনিয়ম করে যাত্রী বেশি নেয়াও হচ্ছে এবং আদায় করা হচ্ছে বর্ধিত ভাড়াও। গত ১২ আগস্ট অ্যাডভোকেট মো. আতিকুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. হাসিম উদ্দিন গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিএ চেয়ারম্যানের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান।

আরও পড়ুন