ঢাকা • ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

আগামীকাল মুরাদনগরে আসছেন শিক্ষামন্ত্রী দিপু মনি

অনলাইন সংস্করণ
১৫ মার্চ ২০২৩, ৮:৫৯ পূর্বাহ্ণ • ৬৮ বার পঠিত
আগামীকাল মুরাদনগরে আসছেন শিক্ষামন্ত্রী দিপু মনি
  • নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল বৃহস্পতিবার (১৬শে মার্চ) শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে কুমিল্লায়। অপরদিকে অনুষ্ঠানের সকল আয়োজন সম্পূর্ণ করছে আয়োজক কমিটি। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা সদর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে ওই আমেজ বইছে। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. মোসলে উদ্দিন সরকার বলেন, ‘আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. জয়নাল আবেদীন। জানা যায়, ১৯৭০ সালে তৎকালিন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আবদুর রাজ্জাক বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এলাকায় সাড়া ফেলেন। বর্তমানে স্কুলটিতে দেড় হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছেন। এই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে অনেক ছাত্র-ছাত্রী সরকারের অনেক গুরুত্ব পূর্ণ দায়িত্ব পালন করছেন। সুবর্ণ জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে একহাজার দুইশত প্রক্তন ছাত্র নিবন্ধন করেছেন।

আরও পড়ুন