ঢাকা ২৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যার

অভিযোগের ১০ দিনেও গ্রেপ্তার হয়নি ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টাকারী

অনলাইন সংস্করণ
১ এপ্রিল ২০২১, ৪:৫৩ অপরাহ্ণ ৪০ বার পঠিত
অভিযোগের ১০ দিনেও গ্রেপ্তার হয়নি ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টাকারী
আলম সামস্, বাঙ্গরাবাজার থানা:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অভিযোগের ১০ দিনেও গ্রেপ্তার হয়নি ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টাকারী। গত মঙ্গলবার (২৩ মার্চ) ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ওই দিন রাতেই বাঙ্গরা বাজার থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযোগ ওঠা আবু তাহের ওরফে লাডুম শাহ (৬৫) উপজেলার হাটাশ গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে। শিশু ও অভিযুক্ত বৃদ্ধ পরস্পর প্রতিবেশী। শিশুটির মা বলেন, ‘গত মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে তার মেয়ে বাড়ীর পাশের হাকিম মিয়ার দোকান থেকে খাবার কিনে নিয়ে আসার সময় অভিযুক্ত লাডুম শাহ তাকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে দোকানের পাশের ঝোপে ধর্ষণের চেষ্টা করে।’ এসময় শিশুটি উচ্চস্বরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসার ভয়ে লাডুম শাহ পালিয়ে যায়। পরে শিশুটি বাড়ীতে এসে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটির মা অভিযুক্ত লাডুম শাহকে আটক করতে গিয়ে তার বাড়ীতে দেখে সে পালিয়েছে। তারপর থেকে এখনো পলাতক লাডুম শাহ। এ ব্যাপারে থানায় অভিযোগ হওয়ার ১০দিনেও অভিযুক্ত লাডুম শাহকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী।

আরও পড়ুন