ঢাকা • ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

"অপারেশন ডেভিল হান্ট" মুরাদনগরে যুবলীগের সভাপতি ইয়াসিন আরাফাত বাবু গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
১০ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ • ৭৪ বার পঠিত
"অপারেশন ডেভিল হান্ট" মুরাদনগরে যুবলীগের সভাপতি ইয়াসিন আরাফাত বাবু গ্রেপ্তার
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
সারা দেশে চলছে 'অপারেশন ডেভিল হান্ট' তারই অংশ হিসেবে রবিবার রাতে যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত বাবুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। গ্রেপ্তার হওয়া ইয়াসিন আরাফাত বাবু মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও জাহাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। মুরাদনগর থানা সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার আলীরচর গ্রামের একটি মামলায় ইয়াসিন আরাফাত বাবুকে রবিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। পরে মুরাদনগর থানার মামলার প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, নিয়মিত মামলায় ইউপি সদস্য ইয়াসিন আরাফাত বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন