ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

অনিশ্চয়তায় ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা

অনলাইন সংস্করণ
৩০ সেপ্টেম্বর ২০২০, ৫:০১ পূর্বাহ্ণ • ৬৩ বার পঠিত
অনিশ্চয়তায় ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা
অনলাইন ডেস্কঃ সৌদি প্রবাসী অনেকেরই ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ। অনিশ্চয়তায় ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা। যদিও সৌদিয়া ও বিমানের ৩০শে সেপ্টেম্বরের টিকিট গতকালই শেষ হয়েছে। এদিন সৌদিয়া এয়ারলাইন্স দিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহের টিকিট। আর বিমান বাংলাদেশ দিয়েছে পয়লা ও দোসরা অক্টোবরের টিকিট। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়, স্বয়ংক্রিয়ভাবে বাড়ছে না সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ। নিয়মমাফিক আবেদন করতে হবে। ভিসার মেয়াদ বাড়লেই মিলবে উড়োজাহাজের টিকিট। এদিকে ভিসার মেয়াদ, ছুটির সময়, আকামার মেয়াদ বাড়ানো এবং টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা। কাগজপত্র ঠিক না থাকায় বেশির ভাগ টিকিটপ্রত্যাশীকে ফেরত দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যপ্রাচ্যের ১০ দেশের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন