ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ১৯৭৩

অনলাইন সংস্করণ
২৩ আগস্ট ২০২০, ১১:২৩ পূর্বাহ্ণ • ৫০ বার পঠিত
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ১৯৭৩
ডেস্ক রিপোর্টঃ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৯৪১ জনে।এ সময়ে নতুন করে আরও এক হাজার ৯৭৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট কারোনা আক্রান্ত শনাক্ত হয়েছে দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১০ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে মারা গেছেন তিনজন। আর গত ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৭৯ হাজার ৯১ জন। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবে ১০ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি। এর আগে শনিবার (২২ আগস্ট) দেশে আরও ২ হাজার ২৬৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৬ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন