ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

২১ আগস্ট থেকে খুলছে বান্দরবানের পর্যটন স্পট

অনলাইন সংস্করণ
২০ আগস্ট ২০২০, ২:২৮ অপরাহ্ণ • ৯০ বার পঠিত
২১ আগস্ট থেকে খুলছে বান্দরবানের পর্যটন স্পট
বান্দরবান প্রতিনিধিঃ দীর্ঘ পাঁচ মাস পর পর্যটনের অপার সম্ভাবনাময় বান্দরবানের সব ট্যুরিস্ট স্পট এবং আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট খুলে দেয়া হচ্ছে শুক্রবার ২১ আগস্ট থেকে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সভায় সর্বসম্মতিক্রমে জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম এ ঘোষণা দেন। এ সময় বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ রেজা সরোয়ার, আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ট্যুরিস্ট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছিরুল আলমসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা জানান, করোনাভাইরাসের প্রভাবে চলতি বছরের মার্চ মাস থেকে বান্দরবান জেলায় শতাধিক ছোট-বড় আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস দীর্ঘ পাঁচ মাস ধরে একটানা বন্ধ ছিল। তালা ঝুলানো অবস্থায় ছিল দর্শনীয় স্থান মেঘলা, নীলাচল, চিম্বুক, নীলগিরি, প্রান্তিক লেক, স্বর্ণমন্দির, নীলদিগন্ত, বগা লেক, ন্যাচারাল পার্কসহ সব পর্যটন স্পট। পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট হস্তশিল্প, স্থানীয়দের ঐতিহ্যগত বৈচিত্র্যময় কোমর তাঁতের পোশাক-কাপড়ের ব্যবসা বাণিজ্যগুলো গত মাসে খুলে দিলেও পর্যটক না থাকায় বেচাকেনা ছিল না। প্রায় দুই শতাধিকের বেশি ট্যুরিস্ট গাড়িও বন্ধ ছিল দীর্ঘদিন। তবে সম্প্রতি পরিবহন, রেস্টুরেন্ট ও অন্যান্য দোকান খুলে দিলেও ব্যবসা বাণিজ্যগুলো পর্যটননির্ভর হওয়ায় জমে উঠেনি। পর্যটকশূন্য পর্যটননগরী বান্দরবান জেলাটি যেন প্রাণহীন ছিল দীর্ঘ পাঁচ মাস। তবে সব পর্যটন স্পট এবং আবাসিক হোটেল খুলে দেয়ার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে। অপার সম্ভাবনাময় বান্দরবানের দর্শনীয় ট্যুরিস্ট স্পট মেঘলা, নীলাচল, চিম্বুক, নীলগিরি, প্রান্তিক লেক, স্বর্ণমন্দির, নীলদিগন্ত, ন্যাচারাল পার্ক, পাহাড়ের চূড়ায় রুমায় অবস্থিত রহস্যময় প্রাকৃতিক বগা লেক, দেশের পর্বতশৃঙ্গ ক্যাংক্রাডং, বিজয় পাহাড় চূড়া, রিজুক ঝর্ণা, তিনাফ সাইতার ঝর্ণা, জাদীপাই ঝর্ণা, থানচির নীলদিগন্ত, রেমাক্রী, নাফাকুম ঝর্ণা, অমিয়কুম ঝর্ণা, বাদুরগুহা, বড়পাথর, দেবতা পাহাড়, আলীকদমের দামতোয়া ঝর্ণা, পোয়ামুহুরী ঝর্ণা, আলীর সুরঙ্গপথ, রোয়াংছড়ির দেবতাকুম, শীলবাঁধা ঝর্ণা, শিপ্পি পাহাড় চূড়া, রামজাদী বৌদ্ধমন্দির, লামার মিরিঞ্জা পর্যটন স্পট, নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন স্পট, কুমির খামার, সদরের শৈলপ্রপাত ঝর্ণা, আমতলী ঝর্ণা, ঝুরঝুড়ি ঝর্ণা বা রূপালী ঝর্ণা, জলপ্রপাতের মতো দৃষ্টিনন্দন দর্শনীয় স্থানগুলো খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রশাসন। আগামী ২১ আগস্ট শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণপিপাসু পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীদের জন্য পর্যটন শিল্পের সব দুয়ার খুলে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক। বান্দরবান আবাসিক হোটেল-মোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, পর্যটনের সঙ্গে এ অঞ্চলে সার্বিক অর্থনীতি জড়িত। শুধুমাত্র আবাসিক হোটেল মোটেল নয়, পর্যটকনির্ভর এই অঞ্চলের সবধরনের ব্যবসা বাণিজ্যও এর সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘ দিন সবকিছু বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এই অঞ্চলের সর্বস্তরের মানুষ। তবে পর্যটন স্পট এবং আবাসিক হোটেলগুলো ২১ আগস্ট থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা পর্যটন শিল্পনির্ভর পাহাড়ের অর্থনীতির চাকাটি ঘুরাতে মরিয়া হয়ে উঠেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আরও পড়ুন