ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০ কোটি বছর কেটেছে ঘুমে!

অনলাইন সংস্করণ
৩০ জুলাই ২০২০, ২:০৩ অপরাহ্ণ ৬১ বার পঠিত
১০ কোটি বছর কেটেছে ঘুমে!

অনলাইন ডেস্ক

প্রায় ১০ কোটি বছর ঘুমিয়ে ছিল তারা। প্রশান্ত মহাসাগরের তলদেশে, তিন হাজার ৭০০ থেকে পাঁচ হাজার ৭০০ মিটার গভীরে। প্রাগৈতিহাসিক যুগের এমন অণুজীবের খোঁজ পেয়েছেন জাপানের বিজ্ঞানীরা। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, শৈবাল-ছত্রাক, আর্কিয়া— সংখ্যায় এরা লক্ষাধিক।

বিজ্ঞানীরা বলছেন, সাগরের তলদেশে খাবার ও অক্সিজেনের প্রবল অভাব। সেখানে কিভাবে কোটি কোটি বছর বেঁচে ছিল এই অণুজীবগুলো, তা আশ্চর্যের। সুপ্তাবস্থায় ছিল তারা। তুলে আনতেই ঘুম ভেঙেছে তাদের; ফের সজীব হয়ে উঠেছে।

জাপান এজেন্সি ফর মেরিন-আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমুদ্রবিজ্ঞানীরা এই আণুবীক্ষণিক জীবদের খোঁজ পেয়েছেন।

‘মাইক্রোবিয়াল লাইফ’ নিয়ে বড় ধরনের গবেষণা চলছে জাপানে। এর অধীনে সাগরের গভীরে আণুবীক্ষণিক জীবের খোঁজ করছেন বিজ্ঞানীরা। এই গবেষণার সঙ্গে রয়েছে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জাপানের কোচি ইউনিভার্সিটি ও মেরিন ওয়ার্কস।

বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনে এই গবেষণার ফল গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। গবেষক ইউকি মোরোনো বলেন, ল্যাবরেটরিতে নিয়ে আসতেই সক্রিয় হয়ে ওঠে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ও আর্কিয়ারা। খাবার দেওয়া হলে তা খেয়ে বিভাজিত হতেও শুরু করে তারা। এদের সক্রিয়তা এতটুকু নষ্ট হয়নি বলে জানান তিনি।

এই আণুবীক্ষণিক জীবদের জিনের গঠন বিন্যাস বের করলে সেই সময়কার পৃথিবীর বায়ুমণ্ডল ও জীববৈচিত্র্যের আরো বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র : দ্য ওয়াল।

আরও পড়ুন