ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

১০বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ০৪ জন আসামী আটক

অনলাইন সংস্করণ
২৯ জুলাই ২০২০, ১২:৩৪ অপরাহ্ণ • ১০৯ বার পঠিত
১০বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ০৪ জন আসামী আটক

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

১০ বিজিবি’র অভিযানে ০৪ জন আসামীসহ ৪,৪৯,২৫০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক করা হয়েছে

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ নোয়াপুর বিওপি’র টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফুলগাজী উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ২১৩৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “মুসলিমপাড়া” নামক স্থান হতে ৩০ টি ইয়াবা ট্যাবলেটসহ (৯,০০০/-) ২ জন মাদক চোরাকারবারী মোঃ শিপু (২৮), পিতা-মীর কাশেম (টিপু) এবং (২) মোঃ রেজোয়ার (২৬), পিতা-মোঃ ওসমান হায়দার, উভয়ের গ্রাম-উত্তর শ্রীপুর, পোষ্ট-মুন্সিরহাট, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’দ্বয়কে আটক করে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

অপর একটি অভিযানে লক্ষীপুর পোষ্টের টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৭/১০-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “দলকুইয়া” নামক স্থান হতে ১৪ বোতল ফেন্সিডিল (৫,৬০০/-) এবং ০১ টি মোটর সাইকেলসহ (২,০০,০০০/-) ০২ জন মাদক চোরাকারবারী (১) মোঃ শামীম ইকবাল (৩৪), পিতা-মোঃ আঃ হাকিম এবং (২) ইফতেখার আলম (অসিত) (১৮), পিতা-মোঃ মাজেদুল হক, উভয়ের গ্রাম+পোষ্ট-বাঘমারা, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা’দ্বয়কে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৪৫ বোতল ফেন্সিডিল (১,৩৮,০০০/-), ৫৮ বোতল মদ (৮৭,০০০/-), ০৬ বোতল বিয়ার (১,৫০০/-), ০.৯ কেজি গাঁজা (৩,১৫০/-) এবং ০১ টি বাই সাইকেল (৫,০০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪,৪৯,২৫০/- (চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা।

আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

আরও পড়ুন