ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হোমনায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত চাঞ্চল গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
২৫ অক্টোবর ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ ৭৯ বার পঠিত
হোমনায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত চাঞ্চল গ্রেপ্তার
তানভীর ইসলাম আলিফ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিকালমিনা গ্রামের কুখ্যাত ও চাঞ্চল ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ছিনতাই করা মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঞ্চল ডাকাত এলাকায় চুরি, ডাকাতি, মোটরসাইকেল ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। অভিযান শেষে আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, চাঞ্চলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ মানুষ। বহুদিন পর এলাকার মানুষ কিছুটা নিরাপত্তাবোধ করছে বলে মন্তব্য করেন তারা। একজন স্থানীয় সমাজসেবক বলেন, চাঞ্চল ছিল এলাকার আতঙ্ক। সেনাবাহিনীর এই অভিযান ও গ্রেপ্তারের মাধ্যমে আমরা আশা করি, এখন থেকে এলাকায় শান্তি ফিরবে।

আরও পড়ুন