ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্থগিত হওয়ার পরীক্ষা নেওয়ার দাবিতে কুবিতে মানববন্ধন

অনলাইন সংস্করণ
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৭ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
স্থগিত হওয়ার পরীক্ষা নেওয়ার দাবিতে কুবিতে মানববন্ধন
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
স্থগিত হওয়ার পরীক্ষা নেওয়ার দাবিতে ২য় দিনের মতো ক্যাম্পাসে মানববন্ধন করেছে কুবি শিক্ষার্থীরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্য এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে রুটিন হওয়া পরীক্ষাগুলো চালু করার দাবি জানান শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ডে ‘স্বায়ত্তশাসন মানে কি পরীক্ষা বন্ধ?’ ‘হাটবাজারে মানুষের ঢল বন্ধ কেন পরীক্ষার হল’ সহ বিভিন্ন লেখা সম্বলিত স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই’ ‘সেশনজটের কবলে কেন প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকেন। জানা যায়, এর আগে মঙ্গলবার চূড়ান্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৫৮টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আটকে গেছে। এতে করে ফের ভয়াবহ সেশনজটের কবলে পড়তে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সর্বত্র স্বাভাবিক চলাচল থাকলেও হঠাৎ করেই চলমান পরীক্ষা বন্ধ করা অযৌক্তিক। পরে বুধবার মানববন্ধন করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এসময়, মার্কেটিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী জানে আলম মজুমদার বলেন, করোনার আগে আমাদের একটা পরীক্ষা নেওয়া হয়। পরে করোনার কারণে পরীক্ষা স্থগিত হয়। নতুন করে ৮ তারিখে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরে সেটা হবে না প্রশাসন জানিয়ে দেয়। কিন্তু আমরা এখন পরীক্ষা দিতে চাই।

আরও পড়ুন