ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

সৌদি'র মাটিতে কুমিল্লার ছেলে তারেক হোসেনের সেঞ্চুরি

অনলাইন সংস্করণ
১২ জুলাই ২০২০, ৭:৩৫ অপরাহ্ণ ৫০ বার পঠিত
সৌদি'র  মাটিতে কুমিল্লার ছেলে তারেক হোসেনের সেঞ্চুরি

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের জেদ্দা শহরে অনুষ্ঠিত একটি ক্রিকেট খেলায় কুমিল্লার ছেলে তারেক হোসেনের সেঞ্চুরিতে "বেঙ্গল টাইগার্স এক্সআই" এর জয়। দেশ ছেরে এবার প্রবাসের মাটিতে ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করছে তারেক হোসেন। খেলায় তারেক হোসেন ৬২ বলে ১৩২ রান করে তাঁর টিম "বেঙ্গল টাইগার্স এক্সআই" কে বিজয়ী করতে সক্ষম হয়।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন রাজা চাপিতলা গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে তারেক হোসেন। বিদেশের মাটিতে এমন সাফল্য অর্জন করে দেশের নাম উজ্জ্বল করায় খুশি প্রবাসি বাংলাদেশি অনেকেই। ফেসবুকে স্ট্যাটাস দিয়েও অভিনন্দন জানিয়েছে তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁর এমন সাফল্যে খুশি এলাকাবাসী ও তাঁর বন্ধু-বান্ধব।

গত শুক্রবার (১০ জুলাই) সৌদি আরবের জেদ্দা শহরে গ্রীষ্মকালীন ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় বেঙ্গল টাইগার্স এক্সআই এবং বিডি চ্যালেঞ্জারস নামক দুই টিম অংশগ্রহণ করে। খেলায় বেঙ্গল টাইগার্স এক্সআই টস জিতে প্রথম ব্যাটিং করার সুযোগ পায়। ওপেনিং ব্যাটিং করতে এ মাঠে নামে কুমিল্লার ছেলে তারেক হোসেন এবং হেলাল আহম্মেদ। পরে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট পরতে থাকে বেঙ্গল টাইগার্স এক্সআই'র। পরবর্তিতে খেলার হাল ধরেন তারেক হোসেন ও আরিফ। তাদের দুজনের মধ্যে পার্টনারশিপ হয় ৭৫ রানের। নির্ধারিত ১৬ ওভার শেষে বেঙ্গল টাইগার্স এক্সআই ৪ উইকেটের বিনিময় সংগ্রহ হরেন ২২৮ রান।

৬২ বলে তারেক হোসেনের ব্যাট থেকে আসে ১৩২ রান (নট আউট)। তারেক হোসেনের এমন অপরাজিত সেঞ্চুরিতে ২২৮ রানের টার্গেট দেয়া হয় খেলার বিপরিত টিমকে। খেলার বিপরিত টিম "বিডি চ্যালেঞ্জারস" ১৪.৫ ওভারে ১৭২ রান করে অল-আউট হয়ে পরাজিত হয়।

এ সময় তারেক হোসেনে কুমিল্লা টাইমস কে জানান, আমি আমার টিমকে বিজয়ী করতে পেরে ভিষণ খুশি। আমি যখন সেঞ্চুরি করি তখন আমার চেয়ে বেশি আনন্দ হতে দেখেছি আমার টিম মেম্বারদের। আমি আমার টিম মেম্বারদের প্রতি কৃতজ্ঞ, তাদের সকলের ভালোবাসায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি।

আরও পড়ুন