ঢাকা • ৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

সৌদির কাছে হারের পর কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

অনলাইন সংস্করণ
২২ নভেম্বর ২০২২, ৩:০৯ অপরাহ্ণ • ১০০ বার পঠিত
সৌদির কাছে হারের পর কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট:
হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিরুদ্ধে লিওনেল মেসিদের এই হারে শোকাহত হয়েছেন আর্জেন্টাইন ভক্তরা। অনেকে তো এখনো দুঃস্বপ্ন মনে করছেন। এরই মধ্যে এসেছে আরেক দুঃসংবাদ। টিভিতে খেলা দেখতে দেখতে এক আর্জেন্টাইন ভক্ত মৃত্যুবরণ করেছেন। কুমিল্লায় টিভিতে আর্জেন্টিনার খেলা দেখার সময় শেষ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই সমর্থকের নাম কাউসার জাভেদ কাকন (৪০)। খেলার শেষ দুই মিনিটের সময় আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত তখনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। কাকন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার বাসিন্দা। তিন সন্তানের পিতা তিনি। নিহত কাকনের ভাই আনোয়ার পারভেজ মামুন জানান, তার ভাই আর্জেন্টাইন সমর্থক। বিকিলে কুমিল্লার নিমসারের শিকারপুরে জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে সবাই মিলে খেলা দেখার সময় ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন তিনি হৃদরোগে আক্রন্ত হন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন