ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

সেনাবাহিনীর সাথে কুবির মেগা প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত 

অনলাইন সংস্করণ
১১ মার্চ ২০২১, ৩:০৫ অপরাহ্ণ • ৮৯ বার পঠিত
সেনাবাহিনীর সাথে কুবির মেগা প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত 
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টারে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, আমরা চুক্তি স্বাক্ষর করেছি। খুব দ্রুতই কাজ শুরু হবে। সেনাবাহিনী থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে, নির্ধারিত সময়েই অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন হবে। এটা আমাদের জন্য অনেক বড় আনন্দের খবর।
সেনাবাহিনীর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার ড. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের মেয়াদ ৫ বছর।

আরও পড়ুন