ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সীমিত আকারে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

অনলাইন সংস্করণ
১ জুন ২০২০, ১০:৪২ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
সীমিত আকারে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত আড়াই মাস ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ৩১ মে দুই মাস পর সীমিত আকারে সব কিছু খুললেও শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে। তবে এ প্রেক্ষাপটে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক, রক্ষণাবেক্ষণের ও শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ রোধে অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রতিষ্ঠান খুলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে। এ লক্ষ্যে ছাত্র ভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি কর্মকাণ্ড পরিচালিত হবে। প্রতিষ্ঠান সীমিত আকারে খোলার অনুমোদন দেয়া হয়েছে। তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তানসম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকে সর্বাবস্থায় মাস্ক পরিধান এবং স্বাস্থ্য সেবা বিভাগ/স্বাস্থ্য অধিদফতর থেকে জারিকৃত সকল স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

আরও পড়ুন