ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

সীমান্তে হত্যা বন্ধে একমত বাংলাদেশ-ভারত

অনলাইন সংস্করণ
১৯ সেপ্টেম্বর ২০২০, ৬:৪৫ পূর্বাহ্ণ • ৯৪ বার পঠিত
সীমান্তে হত্যা বন্ধে একমত বাংলাদেশ-ভারত
ডেস্ক রিপোর্টঃ সীমান্তে হত্যা বন্ধে একমত হয়েছে বাংলাদেশ-ভারত। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর চার দিনের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দুই মহাপরিচালক। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে, শেষ হয় দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক। গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় সম্মেলনের নেয়া সিদ্ধান্তগুলো। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন দুই দেশের সীমান্ত বাহিনীর মহাপরিচালক। সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না এমন প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বলেন, এই ঘটনা শূণ্যে কোঠায় আনতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। অন্যদিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বলেন, সীমান্ত হত্যা বন্ধে যে সব জায়গায় বেশি হত্যাকাণ্ড হচ্ছে সেখানে শিগগিরই যৌথ টহল করবে দুই দেশের সীমান্ত বাহিনী। সম্মেলনে মাদক পাচার ঠেকাতেও দুই দেশ সম্মত হয়েছে। দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে আরো সুসম্পর্ক স্থাপনের বিষেয়েও আলোচনা হয় সম্মেলনে। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন