ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিনহা হত্যা: ওসি প্রদীপসহ সাত পুলিশ ফের রিমান্ডে

অনলাইন সংস্করণ
২৪ আগস্ট ২০২০, ২:১৬ অপরাহ্ণ ৫৫ বার পঠিত
সিনহা হত্যা: ওসি প্রদীপসহ সাত পুলিশ ফের রিমান্ডে
কক্সবাজার প্রতিনিধিঃ অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ ৭ পুলিশের আবারো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ আদেশ দেন। মেজর (অব.) সিনহা রাশেদ হত্যার ঘটনায় প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষে সোমবার বিকেলে ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে আদালতে হাজির করা হয়। এ সময়, তাদের ফের জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। শুনানি শেষে ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্যের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে রিমান্ড শেষে কারাগারে থাকা অপর চার পুলিশ এস আই লিটন, কনস্টেবল সাফানুর, কামাল ও আব্দুল্লাহকে হাজির করে সাত দিনের রিমান্ড চায় র‌্যাব। আদালত শুনানি শেষে সাতজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করে। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার মূল আসামি প্রদীপসহ তিনজনকে আজই রিমান্ডে নেয়া হবে। বাকি চার পুলিশ সদস্যকে সুবিধাজনক সময় র‌্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে কক্সবাজার মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। তখন হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে উল্টো মামলা করেছিলো পুলিশ। পরে, ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন